প্রকাশিত: Thu, May 16, 2024 5:48 AM আপডেট: Thu, Jun 4, 2026 2:16 PM
[১]আরও ১০ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
সালেহ্ বিপ্লব: [২] মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[২.১] তিনি বলেন, ২০১০ সালে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আমি ৩০ হাজার ধাত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যে ২০ হাজার মিডওয়াইফ নিয়োগ দিতে সক্ষম হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।
[২.২] বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইসিপিডি ৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ইউএনবি
[৩] প্রধানমন্ত্রী বলেন, সরকার মা ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
[৩.১] দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি আবারও চালু করেছি। বর্তমানে সারাদেশে ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসহ প্রায় ৩০টি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এর মধ্যে তিন হাজার ক্লিনিকে ‘স্কিলড বার্থ অ্যাটেনডেন্স’ সেবা দেওয়া হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী